সেই তাসলিমাকে সহযোগিতা করলেন মাগুরার জেলা প্রশাসক

মাগুরানিউজ.কমঃ

11034211_16192003416452ui48_426703159385169916ui1_n

এবার মাগুরার মাননীয় জেলা প্রশাসক মহোদয় জনাব মুহ: মাহবুবর রহমান তাসলিমাকে সহযোগিতা করলেন। মাননীয় জেলা প্রশাসক মহোদয় মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুল হাসানের মাধ্যমে আজ (০৯ জুন ) দুপুরে তার অফিসে তাসলিমার হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন।

তাসলিমা মহম্মদপুর উপজেলার বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয় খেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ লাভ করে। সে বালিদিয়া গ্রামের ভ্যান চালক শামসেল মোল্যার মেয়ে।

দারিদ্র জয়ী এই তাসলিমার খবর মাগুরার একমাত্র ২৪ ঘন্টার জনপ্রিয় সংবাদমাধ্যম ‘মাগুরা নিউজ’ ও পরবর্তীতে বিভিন্ন দৈনিক ও অনলাইন গণমাধ্যমে সংবাদপ্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনটি সর্বাধিক পঠিত হিসেবে স্থান পায়। গতকাল দৈনিক প্রথম আলোর ‌’অদম্য মেধাবী’ তালিকায়’ সেই তাসলিমার কথা প্রকাশিত হয়েছে।

ইতিমধ্যেই অনেকেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই মাগুরার মহম্মদপুরের সাবেক ইএনও বর্তমানে খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত জনাব মো. সামছু দ্দৌজা তার পিআইও মাধ্যমে তাসলিমার হাতে ৫ হাজার টাকা তুলে দেন।

জোকা গ্রামের মো. শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি ৩ হাজার টাকা দিয়েছেন বলে জানিয়েছেন। এছাড়া লন্ডন প্রবাসী ও দেশ-বিদেশের অনেকেই তাসলিমার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

ফেসবুকের মাধ্যমেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রবাসী মাগুরাবাসীরা। যোগাযোগ করা হবে তাদের সাথেও। আমাদের সকলের মিলিত সহযোগিতা তাসলিমাকে সহযোগিতা করবে সামনে এগিয়ে যেতে। আসুন আমরা সহায়হীন এদের পাশে দাড়ায়। সহযোগিতা করি জীবন যুদ্ধে জয়ী হতে।

তাসলিমা মাগুরানিউজের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, ‘আমার ভবিষ্যত শিক্ষা নিয়ে আমি অন্ধকার দেখছিলাম। এখন আমি আলো দেখছি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: