সুরসপ্তক মাগুরার উদ্যোগে সাংস্কৃতিক স্বজনদের মাঝে কম্বল বিতরণ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

মাগুরার অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুরসপ্তক মাগুরার উদ্যোগে (১৮ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে কলেজপাড়াস্থ সুরসপ্তকের কার্যালয়ে জেলার শীতার্ত সাংস্কৃতিক পরিবারের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মো. জসীম উদ্দীন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংবাদিক শামীম খান, মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবতী, সুরসপ্তক মাগুরার সমন্বয়কারী সুরভী খান, প্রশিক্ষক সত্য চক্রবর্তী, সাংবাদিক শামীম শরীফসহ অন্যান্যরা।

এই শীতে সহযোগিতা হিসেবে কম্বল পেয়ে সাংস্কৃতিক পরিবারের সদস্যরা খুব খুশি হয়েছেন। সুরসপ্তক মাগুরার প্রতিষ্ঠাতা জাহিদুল আলমের সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের আগে জেলা কালচারাল অফিসার মো. জসীম উদ্দীন বলেন, উদ্যোগ যত ছোটই হোক- যে কোনো ধরনের বিপদে বা ঝুঁকিতে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের প্রতি এই ভালোবাসার মূল্য অনেক।

মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংবাদিক শামীম খান বলেন, সাংস্কৃতিক কর্মী বা স্বজনদের আলাদা করে সহযোগিতার হাত বাড়ানোটা অবশ্যই সম্মানের। জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবতীর মতে, এ ধরনের ক্ষুদ্র সহযোগিতা আমাদের দায়িত্ববোধের প্রকাশ। সুরসপ্তক মাগুরার এই উদ্যোগ নিঃসন্দেহে অনুসরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য যে, সুরসপ্তক মাগুরা জেলার অন্যতম একটি সাংস্কৃতিক সংগঠন। বিশুদ্ধ সাংস্কৃতিক লড়াইকে এগিয়ে নিতে এই সংগঠনটি কাজ করছে।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: