শ্রীপুরে মারামারির ঘটনায় আহত-১, ভাঙচুর-লুটপাট

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে খালিদ মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে প্রতিপক্ষ আনোয়ার, মনোয়ার ও মতিয়ারের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

No description available.

খোঁজ নিয়ে জানা যায়, আহত খালিদ মিয়া বড় বিলের মাঠে কাজ করছিলো। এ সময় ইউপি সদস্য ওহিদুল ইসলাম মিয়ার সমর্থকেরা খালিদ মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দলে ভিড়ানোর ঘটনাকে কেন্দ্র করে এ হামলায় ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হামলার ঘটনা জানতে পেরে পার্শ্ববর্তী ছোনগাছা গ্রামের ইউপি সদস্য চাঁদ আলীর লোকজন টুপিপাড়া গ্রামের ইউপি সদস্য ওহিদুল মিয়ার সমর্থক আনোয়ার, মনোয়ার ও মতিয়ারের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ঘটনাস্থল থেকে পুলিশ তিন জনকে আটক করেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী সহিংসতা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

No description available.

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: