‘
তাহসান অ্যান্ড সুফিজ’ গঠনের পর দুই বছর পেরুতে চললে। এখনও প্রকাশিত হয়নি কোনো অ্যালবাম। সম্প্রতি ব্যান্ডের ফেইসবুক পেজে প্রকাশ করা হয়েছে ‘আদর’ শিরোনামের একটি গান।
গানটি প্রথমে আপলোড করা হয় ইউটিউবে। ব্যান্ডের প্রধান তাহসান গ্লিটজকে জানালেন ব্যান্ডের প্রথম অ্যালবামের জন্য পাঁচটি গানের কাজ শেষ। এখন থেকেই প্রকাশ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন।
“এমনিতেই সিডির বাজার ভালো না। অন্যান্য মাধ্যমগুলোয় অ্যালবাম প্রকাশনাতে তেমন সফলতা দেখতে পাইনি। তাই কাজ শেষ হওয়ার আগেই প্রকাশনার উপায় খুঁজতে শুরু করেছি।”
আরও বললেন, “সুফি ভাবধারাকে অনেকেই সংগীতের একটি ধারা বলে মনে করছে, যা সম্পূর্ণ ভুল। ‘সুফি’ হচ্ছে একটা ইজম। স্রষ্টাকে পাওয়ার জন্য একটা কর্মপ্রণালী, যা মিউজিকের ক্ষেত্রে গানের বাণীর মাধ্যমে অনেক বেশি ফুটে ওঠে। এটা মিউজিকের কোনো ধারা নয়। ‘জুনুন’ ব্যান্ডের উদাহরণ দেওয়া যায়। ব্যান্ডটি রক ঘরানার কিন্তু সুফি ভাবধারায় চলে।”
তাদের অ্যালবামটিও সুফি ভাবধারার সঙ্গে সংগীতের মিশেল।
ব্ল্যাক ব্যান্ডের কিবোর্ডিস্ট হিসেবে সংগীত ক্যারিয়ার শুরু করেন তাহসান।

