সুজাকে মাগুরায় নির্বাচন করতে বলেছেন এরশাদ। তোপের মুখে বাবলু

মাগুরানিউজ.কমঃ

upa-nirbachon

মাগুরা-১ আসনের উপ-নির্বাচন নিয়ে নিজের দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়লেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের বনানীর রাজনৈতিক কার্যালয়ে সোমবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এরশাদ কার্যালয়ে ছিলেন না।

জাপার বনানী কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে জাপার মনোনয়ন প্রত্যাশী দলের যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট হাসান সিরাজ সুজার তোপের মুখে পড়েন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। পরে সুজা দলের অন্য নেতাকর্মীদের বনানী কার্যালয়ে ডেকে আনলে তার আগেই কার্যালয় ত্যাগ করেন মহাসচিব বাবলু।

এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা বলেন, ‘উপ-নির্বাচনে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আমাকে নির্বাচন করতে বলেছেন। কিন্তু মহাসচিব আমাকে কোনো সুস্পষ্ট নির্দেশনা দিচ্ছেন না। একবার মহাসচিব বলেন, জাপা উপ-নির্বাচনে অংশ নেবে না। আরেকবার বলেন, জাপা অংশ নেবে। অথচ মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এ নিয়ে বাবলু ভাইয়ের সঙ্গে কথাকাটাকাটি হয়েছে।’

এ্যাডভোকেট সুজা আরও বলেন, ‘পরে আমি মহাসচিবকে স্পষ্ট করে বলতে বলছি, আমি কি নির্বাচন করবো না কি করব না? পরে তিনি বলেন, ব্যারিস্টার আনিসের সঙ্গে কথা বলে আপনাকে জানাব। আমি বলেছি, আমাকে চেয়ারম্যান এরশাদ নির্বাচন করতে বলেছেন, আমি নির্বাচন করব।’

মাগুরা-১ আসনে ৩০ মে উপ-নির্বাচন হবে। এই আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. সিরাজুল আকবর ৯ মার্চ মৃত্যুবরণ করায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: