মাগুরানিউজ.কমঃ
রাত পোহালেই ১২মে। মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। মাগুরাতে ভোট দিন, ভোট দিন স্লোগানের অপেক্ষার অবসান হবে। ভোট দিন, ভোট দিন স্লোগানে মুখরিত হয়ে উঠবে মাগুরা-১ আসনের জনপদ।
৪মে বাছাই পর্বে এ্যাড. মো. মাহবুবুল আকবর, মো. নাঈম হাসান ও এটিএম মহববত আলীর প্রার্থিতা বাতিলের পর তাদের করা আপিলে আপিল কর্তৃপক্ষ ১১মে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রেখে প্রার্থীদের করা আপিল খারিজ করে দেন।
৩০ মে অনুষ্ঠিতব্য মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে প্রার্থী এখনো পর্যন্ত রয়েছেন পাঁচজন।
এরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহহাব, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সিরাজ সুজা, স্বতন্ত্র প্রার্থী মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়। বিএনএফের জেলা সাধারণ সম্পাদক কে এম মোতাসিম বিল্লাহ ও ন্যাশনাল পিপলস পার্টির কাজী তৌহিদুল আলম।
মাগুরা সদরের নয়টি ও শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে মাগুরা-এক আসন গঠিত। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৪০টি।
গত ২০ এপ্রিল মাগুরা-১ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রার্থীদের মনোননয়পত্র জমার শেষ দিন ছিল ৩০ এপ্রিল, যাচাই-বাছাই ৪ মে, প্রার্থিতা প্রত্যাহার ১২ মে এবং ভোটগ্রহণ করা হবে ৩০ মে।
মাগুরাবাসি, আপনাদের যেকোনো প্রকাশযোগ্য আয়োজন, উদ্দোগ, প্রাপ্তি, সাফল্য, আমাদেরকে জানান। লিখুন গল্প-কবিতা, লিখুন মাগুরার অজানাকে আর জানান বিশ্বজোড়া মাগুরার নতুন প্রজন্মকে। মাগুরাকে তুলে ধরুন-এগিয়ে নিয়ে চলুন মাগুরাকে। তথ্য জানাতে ফোন করতে পারেন বার্তা বিভাগে ০১৮৫৫ ৪৮ ৫৫ ৩৮ নাম্বারে।


