সাড়ে ৬ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ ৫ বছরে

এই সময়ে ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, চীন, ইতালি, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, স্পেন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য শিল্প ও বাণিজ্যিক খাতে এই পরিমাণ অর্থ বাংলাদেশে বিনিয়োগ করেছে।

কৃষিভিত্তিক, বস্ত্র, রাসায়নিক, প্রকৌশল, খাদ্য, চামড়া ও সেবা শিল্পে বিনিয়োগে আগ্রহ এই দেশগুলো দেখিয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।

বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে ৩০৬টি শিল্প প্রকল্পের অনুকূলে নিবন্ধনপত্র জারি করা হয়েছে, যার মোট বিনিয়োগ প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকা।”পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরো জানান, এই সময়ে যৌথ বিনিয়োগ প্রকল্পের অনুকূলে নিবন্ধনপত্র জারি করা হয়েছে ৫৫৬টি, যার মোট বিনিয়োগ ৮২ হাজার কোটি টাকা।

 

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার জাপান সফর প্রসঙ্গে বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক প্রকল্পে জাপান আগামী চার/পাঁচ বছরে প্রায় ৬০০ কোটি ডলার ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে।

“এ লক্ষ্যে অতি শিগগির একটি জাপানি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে এবং আমাদের অগ্রাধিকার প্রকল্পগুলো প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সমীক্ষা চালাবে।”

গঙ্গা ব্যারেজ প্রকল্প, বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে আরো একটি রেল সেতু নির্মাণ, যমুনা নদীর নিচে বহুমুখী টানেল, ঢাকা ইস্টার্ন বাইপাস এবং ঢাকার চারপাশে চারটি নদী পুনরুদ্ধারে এই টাকা ব্যয় করতে সরকারের পক্ষ থেকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলেও প্রধানমন্ত্রী জানান।খবরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: