আজ রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
মাগুরানিউজ.কমঃ
ভারতের মেঘালয়ে সন্ধান পাওয়া বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্ত্রী হাসিনা আহমেদ।
বুধবার দুপুরে রাজধানীর গুলশানের নিজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সরকারের সহযোগিতা ছাড়া কিছু সম্ভব নয়। আমি আগেও সরকারের সহযোগিতা চেয়েছি, এখো সহযোগিতা চাচ্ছি। সরকার যেন সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহায়তা করে।’
হাসিনা আহমেদ বলেন, ‘আমরা দ্রুত সালাহ উদ্দিন আহমেদের কাছে যেতে চাই। এ জন্য ভারতীয় হাইকমিশনে ভিসার আবেদন করেছি। দ্রুত ভিসা দেওয়ার ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি।’
সালাহ উদ্দিনের স্বজন ও বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, উত্তরার একটি বাসা থেকে গত ১০ মার্চ রাতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে।
মঙ্গলবার দুপুরে সালাহ উদ্দিন আহমেদ ভারতের মেঘালয়ের ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এন্ড নিউরো সাইন্স’ নামক একটি মানসিক হাসপাতাল থেকে ফোনে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন।


