মাগুরানিউজ.কমঃ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গমচরাঞ্চলে বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের শনাক্ত করা গেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নেমেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার রাতে পুলিশের কাছে এমন খবর আসলে পুলিশ সদস্যরা রাতেই অভিযানে নেমে পড়ে বলে খবর পুলিশ সূত্রে জানা গেছে।
সংবাদের ভিত্তিতে গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম ও ফুলছড়ী থানার ওসি মশিউর রহমান অতিরিক্তি পুলিশ নিয়ে রাত সাড়ে ৯টার দিকে সেখানে যান বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে সালাহ উদ্দিনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ওই এলাকায় অভিযান শুরু হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পর আত্মগোপনে থেকে বিভিন্ন বিষয় নিয়ে দলের অবস্থান ও কর্মসূচি ঘোষণা করে আসছিলেন সালাহ উদ্দিন।
গত ১১ মার্চ সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ ও বিএনপির পক্ষ থেকে দাবি করা ১০ মার্চ রাতে সালাহ উদ্দিনকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপি নেত্রী খালেদা জিয়া তাকে ‘লুকিয়ে’ রেখেছেন।


