আমরা অবশ্যই একদিন বিশ্বকাপ জিতব : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাগুরানিউজ.কমঃ 

11072982_349965718526626_1211718307ui749246929_n

বাংলাদেশ ক্রিকেট দল একদিন বিশ্বকাপ জিতবে। এ জাতির অগ্রগতি কেউ দমিয়ে রাখতে পারবে না। উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালীন এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন। খবর বাসস ও বিডিনিউজের। অনুষ্ঠানে বাংলাদেশের পতাকার রঙের কাপড় পরে আসেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই বাংলাদেশ ও ভারতের খেলা প্রসঙ্গে কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘আমি যখন এই অনুষ্ঠানে আসছিলাম তখন একটা উইকেট পড়ল। এসে শুনলাম দুইটা উইকেট পড়েছে।’ এ সময় উপস্থিত সাংবাদিকরা তিন আঙুল তুলে বলতে থাকেন ‘তিন উইকেট, তিন উইকেট’।

প্রধানমন্ত্রী জানতে চাইলেন, ‘তিনটা উইকেট?’ সাংবাদিকরা ইতিবাচক জবাব দিলে প্রধানমন্ত্রী বলেন, ‘ধন্যবাদ সুসংবাদ দেওয়ার জন্য। আজকে আমাদের ক্রিকেট টিমকে দেখছেন। আমরা ইংল্যান্ডকে হারিয়েছি। ভারতের তিনটা ফেলে দিয়েছি। জিতেও যেতে পারি।’ এ সময় দর্শকদের মুহুর্মুহু করতালির মধ্যে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ক্রিকেট দল এবার জায়ান্ট ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যোগ্যতার স্বাক্ষর রেখেছে। আমরা একদিন অবশ্যই বিশ্বকাপ জিতব। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। এ জাতির অগ্রগতি কেউই ঠেকিয়ে রাখতে পারবে না।

প্রধানমন্ত্রী তার সরকারের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহলের সমালোচনায় দুঃখ প্রকাশ করে বলেন, এমনকি বাংলাদেশ যখন টেস্ট ম্যাচে কোয়ালিফাই করেছিল, তখনও তারা আমাদের সমালোচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: