সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ড

মাগুরানিউজ.কমঃ 

salman_story1430899083

‘হিট অ্যান্ড রান’ মামলায় দোষী প্রমাণিত হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। ৬ মে আলাদত এ অভিনেতাকে দোষী সাব্যস্ত করে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এই দিন দুপুর ২ টায় আদালত সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।

এর আগে সালমানের আইনজীবি সালমানের হার্টের সমস্যা রয়েছে বলে আদালতে মেডিকেল রিপোর্ট পেশ করেন। এবং অন্যান্য মানবিক বিষয়গুলো বিবেচনা করে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং জরিমানা করার আবেদন করেছিলেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবি সালমানের ১০ বছরের কারাদণ্ড দাবি করেছিলেন।

এ মামলার বিচারক ডি ওয়াই দেশপান্ডে আজ ৬ মে সকালে আলাদতে যুক্তি তর্ক শেষে সালমানের উদ্দেশ্যে বলেন, ‘আপনি মদ্যপ ছিলেন এবং সে সময় আপনার গাড়িচালক নয় আপনিই গাড়ি চালাচ্ছিলেন। আপনি দোষী প্রমাণিত হয়েছেন।’

এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সালমান এ বিষয়ের কোনো উত্তর না দিয়ে চুপ থাকেন। পরে ২০০২ সালে সালমানের বিরুদ্ধে সকল মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

এদিকে গত ২২ এপ্রিল এ মামলা নিয়ে দুপক্ষের যুক্তি উপস্থাপনের পর আদালত এ মামলার রায় ঘোষণার সিদ্ধান্ত নেন এবং রায়ের দিন ৬ মে ধার্য করেছিলেন। গত ২৭ মার্চ নিজের সপক্ষে জবানবন্দী দিয়েছিলেন সালমান। তিনি বলেছিলেন, সেদিন গাড়িটি তিনি নয় বরং তার গাড়িচালক চালাচ্ছিলেন। পরবর্তীতে বিষয়টি স্বীকারও করেছেন তার গাড়িচালক অশোক সিং। তারপর এ মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হয়। এরপর মামলার বিচারক ডিওয়াই দেশপান্ডে রায়ের দিন ধার্য করেন।

সালমানের বিরুদ্ধে নারকীয় হত্যার (ইন্ডিয়ান পেনাল কোড ৩০৪ ধারা) পাশাপাশি বেপরোয়া গাড়ি চালিয়ে মানুষ হত্যা (২৭৯ ধারা), ব্যক্তিকে আঘাত (৩৩৭ ধারা) এবং সম্পত্তি নষ্ট (৪২৭ ধারা) বিষয়ে মামলা করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অভিযোগও রয়েছে। এখন সালমানের ১০ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সালমানের গাড়ি বান্দ্রায় বেকারিতে ধাক্কা মারে। ওই সময় বেকারির বাইরে ঘুমিয়ে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হন চারজন। জিনিউজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: