সালমানের বোন অর্পিতার অজানা তথ্য

মাগুরানিউজ.কমঃ 

salman1-1416368054

বলিউডে খবরের প্রধান আকর্ষণ এখন অর্পিতা খানের বিয়ে। কারণ সুপারস্টার সালমান খানের বোন বলে কথা। সোমবার হায়দরাবাদের হায়দরাবাদের বিখ্যাত ফলকনামা প্যালেসে এই হাই প্রোফাইল বিয়ের আসরের সন্ধ্যায় হাজির ছিল প্রায় পুরো বলিউড।

নতুন জীবনে পা রাখা উপলক্ষে বোন অর্পিতাকে ১৬ কোটি টাকা দামের একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন সালমান খান। এছাড়া সোনা-হিরে-জহরত তো আছেই।

বলিউডের বিখ্যাত খান পরিবারের অর্পিতা খানের অজানা ৬টি তথ্য এবার জেনে নিন।

১. সালমনের বাবা সেলিম খান ও তাঁর প্রথম পক্ষের স্ত্রী সালমা খান দত্তক নিয়েছিলেন অর্পিতাকে। মুম্বাইয়ের ফুটপাথের এক গৃহহীন মহিলার গর্ভেই জন্ম হয়েছিল অর্পিতার। অর্পিতা যখন কোলের শিশু, তখন ফুটপাথেই অনাহারে মৃত্যু হয় তাঁর মায়ের। মায়ের দেহের পাশে বসে ফুটপাথে কাঁদছিল অর্পিতা। সেলিম ও সালমা গাড়ি থেকে সেই দৃশ্য দেখতে পান। তখনই ঠিক করেন এই ছোট্ট শিশুটিকে তাঁরা দত্তক নেবেন। ফুটপাথের সেই গৃহহীন শিশুই আজ সালমান খানের বোন অর্পিতা খান।

২. অর্পিতা যখন অষ্টাদশী, তখন বনি কাপুরের পুত্র অর্জুন কাপুরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। টু স্টেটস, গুন্ডে খ্যাত অর্জুন কাপুরের নাকি তখন ওজন ছিল ১৪০ কেজি। কিন্তু সেই সম্পর্ক ২ বছরের বেশি টেকেনি।

৩. পুরোপুরি ফিল্মি পরিবারে বড় হলেও লাইট-সাউন্ড-ক্যামেরা অর্পিতাকে কখনোই প্রভাবিত করেননি। বরং বরাবর নিজের পড়াশোনার উপরেই মনযোগী ছিলেন অর্পিতা খান। স্কুল, কলেজের পাঠ শেষ করে লন্ডন স্কুল অব ফ্যাশন-এ উচ্চশিক্ষা শেষ করেন। বর্তমানে মুম্বাইয়ে একটি ইন্টেরিয়র ডিজাইন ফার্মে কাজ করেন।

৪. অবশ্য অর্পিতার বর আয়ুষ শর্মা অভিনয় জগতেই প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন। আর শ্যালক যখন সালমন, তখন আর চিন্তা কী? 

৫. বিয়ের সময় অর্পিতা তাঁর কবজিতে একটি বড় আকারের ট্যাটু করিয়েছেন। সেই ট্যাটুতে সেলিম, হেলেন, সালমন, আরবাজ, সোহেল ও দীক্ষার নাম রয়েছে।

৬. অর্পিতা ও আয়ুষ- দুজনেই বিয়ে উপলক্ষে জনপ্রিয় ছবি শেয়ারিং সাইট ইন্সস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট খুলেছেন। সেই অ্যাকাউন্টে তাঁরা তাঁদের বিয়ের আসরের প্রত্যেকটি মুহূর্তের ছবি পোস্ট করেছেন। অর্পিতা-আয়ুষের ইন্সস্টাগ্রাম অ্যাকাউন্টটি হল AA_WEDDING ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: