সাবধান বাংলাদেশ, ইবোলা এবার ভারতে

মাগুরানিউজ.কমঃ 

ebola-1416337062

এবার ভারতেও শনাক্ত হলো ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগী। তবে এই রোগী লাইবেরিয়া থেকে এসেছেন। দিল্লি বিমানবন্দরে নামার পর পরীক্ষা করে ওই ব্যক্তির ইবোলা ধরা পড়ে। কোনো ভারতীয়র ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়ার এটিই প্রথম ঘটনা।

মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইবোলা ভাইরাসে আক্রান্ত এই ব্যক্তি গত ১০ নভেম্বর দেশে আসেন। বিমানবন্দরের বিশেষ পরিচর্যাকেন্দ্রে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। তিনি এখন বেশ ভালো।

এদিকে মন্ত্রণালয় আরো জানিয়েছে, এই রোগীর নমুনা পরীক্ষা করে দেখা গেছে, তিনি এখনো ইবোলা পজেটিভ অর্থাৎ তার শরীরে এখনো ইবোলা ভাইরাস আছে। এ জন্য তাকে আলাদা করে রাখতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো জানানো হয়েছে, ‘ওই রোগীর অবস্থা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং এ নিয়ে আর ব্যতিব্যস্ত হওয়ার কিছু নেই। এ সত্ত্বেও সব ধরনের পূর্বসতর্কতা অবলম্বন করা অব্যাহত রয়েছে।’

চিকিৎসকরা জানিয়েছেন, ওই রোগী সম্পূর্ণ সুস্থ হওয়ার ৯০ দিন আগে যদি কারো সঙ্গে যৌনতায় লিপ্ত হন, তবে তারও ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে। ফলে তাকে এখন সম্পূর্ণ আলাদা রাখার ব্যবস্থা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: