সাকিব-সাব্বিরে অসাধারণ এক জয় টাইগারদের, মাগুরাতে আনন্দ মিছিল

মাগুরানিউজ.কমঃ 

211711
মিরপুরে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের দেওয়া ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা।  সাকিব-সাব্বিরের জোড়া ফিফটিতে ২২ বল হাতে রেখেই জয় তুলে নেয় মাশরাফির দল।

সাকিব ৪১ বলে ৫৭ ও সাব্বির ৩২ বলে ৫১ রান করেন। দুর্দান্ত জয়ে মাগুরাতে আনন্দ মিছিল হচ্ছে।

খেলার একপর্যায়ে বাংলাদেশ ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়লেও সাকিব-সাব্বির ১০৪ রানের জুটি গড়ে দলকে দারুণ জয় এনে দেন।

ব্যাটিংয়ে নেমে টাইগার ওপেনার সৌম্য সরকার ০ রানে রানআউট ও তামিম ১৪ রানে ওমর গুলের বলে হাফিজের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলে মুশফিক উইকেটে এসে সাকিবের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন।  কিন্তু ওয়াহাবের দুর্দান্ত একটি ডেলিভারিতে ১৯ রানে বোল্ড হয়ে ফেরেন মুশফিকও।

মুশফিকের আউটের পর সাকিবের সঙ্গে জুটি বাধেন সাব্বির রহমান।  

এর আগে, নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে পাকবাহিনী। টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে বেশ বেগ পেতে হয় পাকিস্তানি ব্যাটসম্যানদের।  দলের পক্ষে ওপেনার মুখতার ৩৭ ও হারিস সোহেল ৩০ রান করেন।

বাংলাদেশের পক্ষে অভিষিক্ত মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২০ রানে ২ উইকেট দখল করেন। এছাড়া তাসকিন ও আরাফাত ১টি করে উইকেট নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: