সাকিব ম্যাজিকে জয় পেল মেলবোর্ন

মাগুরানিউজ.কমঃ

10429270_10153119357114448_7525626087836398554_n

সাকিব আল হাসানের অসাধারণ বোলিং পারফরম্যান্সে ব্রিসবেন হেটসের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেল মেলবোর্ন রেনেগার্ডস। বিশ্বসেরা এ অলরাউন্ডারের ঘূর্ণিতে এদিন ব্রিসবেন মাত্র ৮০ রানেই নিজেদের সবকটি উইকেট হারায়। পরে ব্যাটিংয়ে নেমে সাকিব তেমন কোন সুবিধে করতে না পারলেও মেলবোর্ন পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

সাকিব এদিন বিগ ব্যাশে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নামেন। পরে দলীয় পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন তিনি। আর নিজের দ্বিতীয় ও তৃতীয় বলেই পরপর দুটি উইকেট পেয়ে সম্ভাবনা জাগান হ্যাটট্রিকের।

পরে নিজের দ্বিতীয় ওভারে আরো একটি উইকেট পাওয়া এ শীর্ষ অলরাউন্ডার নিজের শেষ ওভারে আরো একটি উইকেট পান। ম্যাচ সেরা হওয়া এ অলরাউন্ডারের বোলিং ফিগারটি ছিল চার ওভারে ১৩ রানের বিনিময় চার উইকেট।

সাকিবের এ অসাধারণ বোলিংয়ে ব্রিসবেন শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮০ রান করতে সমর্থ হয়। পরে স্বপ্ল রানের টার্গেটে ব্যাট করতে নেমে টম ব্যাটনের ৩১ রানের উপর ভর করে ছয় ওভার বাকি থাকতেই মেলবোর্ন জয় নিশ্চিত করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: