সাকিব-মুশফিকদের বার্ষিক আয় ‘অর্ধ কোটি’- সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ 

biren-1425306345

সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা বছরে ৫০-৬০ লাখ টাকা আয় করেন বলে সংসদে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

মাসিক বেতন, আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচ ফি অনুযায়ী এ টাকা তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের’র মাধ্যমে পেয়ে থাকেন বলে জানান তিনি।  

সোমবার বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মোরশেদ আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী  এ তথ্য জানান।

মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)  ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মাধ্যমে আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ প্রাপ্ত অর্থ এবং স্থানীয় মিডিয়া রাইটস ও টিম স্পন্সরসহ অন্যান্য স্পন্সর হতে অর্জিত অর্থ দ্বারা বোর্ডের সার্বিক ক্রিকেট কার্যক্রম পরিচালনা করা হয়ে  থাকে।

তিনি জানান, বর্তমানে বিসিবি’র ১৪জন চুক্তিবদ্ধ খেলোয়াড় রয়েছে। এদের মাসিক বেতন ‘এ+’ গ্রেডে ২ লাখ টাকা। এই ক্যাটাগরিতে রয়েছেন চারজন। ‘এ’ গ্রেডে একজন বেতন পান ১ লাখ ৭০ হাজার টাকা। ‘বি’ গ্রেডের তিনজন বেতন পান ১ লাখ ২০ হাজার টাকা করে। ‘সি’ গ্রেডের বেতন ৯০ হাজার টাকা করে পান তিনজন। এছাড়া ‘ডি’ গ্রেডে তিনজন পান ৬০ হাজার করে।   

প্রতিমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ বাবদ জাতীয় দলের একজন ক্রিকেটারকে বোর্ড  থেকে ম্যাচ ফি প্রদান করা হয়। এ ম্যাচ ফি’র হার টেস্ট ম্যাচে ২ লাখ, একদিনের ম্যাচে ১ লাখ এবং টি-টোয়েন্টি ম্যাচে ৭৫ হাজার টাকা।

এছাড়া বোর্ডের তত্ত্বাবধানে আয়োজিত প্রথম শ্রেণীর (লংগার ভার্সন) জাতীয় লীগে অংশগ্রহণ বাবদ প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ প্রতি ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা ম্যাচ ফি প্রদান করা হয়। 

তিনি  বলেন, ‘বিদেশী কোচদের বেতন ভাতাদি বাবদ মাসিক আনুমানিক ৭০ লাখ টাকা খরচ করা হয়। বাংলাদেশ আন্তর্জাতিক ও ঘরোয়া বিভিন্ন ক্রিকেট সিরিজ ও টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে গত আর্থিক বছরে ব্যয় হয়েছে ৩৫ কোটি টাকা।’

আ ফ ম বাহাউদ্দিন নাছিমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৫ অংশগ্রহণকে বিবেচনায় এনে প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে, ফিল্ডিং কোচ হিসেবে ইংল্যান্ডের ক্রিকেট দলের সাবেক ফিল্ডিং কোচ রিসার্ড হ্যালসেল, বোলিং কোচ হিথ স্ট্রিক, স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে এবং  ফিটনেস ট্রেনার হিসেবে মারিও ভিল্লাভারানাকে নিয়োগ দেয়া হয়।

এসব বিশেষজ্ঞ কোচের তত্ত্বাবধানে বিশ্বকাপ শুরুর আগে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া অস্ট্রেলিয়ায় আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য ব্রিসবেনে দুই সপ্তাহ সময় কন্ডিশনিং ক্যাম্প করানো হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: