সাকিবের শাস্তি প্রত্যাহার না হলে দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার হুমকি !

sakib_2bg_534327574মাগুরানিউজ.কম: আগামী ১৭ জুলাইয়ের মধ্যে বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের শাস্তি প্রত্যাহার না হলে দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার হুমকি দিলেন মাগুরাবাসী। ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ করে মাগুরার উপর দিয়ে দক্ষিণবঙ্গগামী সব যানবাহন চলাচল বন্ধের এ ঘোষণা দিয়েছেন মাগুরার সাকিবভক্তরা।

সাকিবকে দেওয়া বিসিবির শাস্তির আদেশ প্রত্যাহার দাবিতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন থেকে এ হুমকি দেন তারা। শহরের চৌরঙ্গীর মোড়ে মাগুরার নাগরিক সমাজ ও মাগুরাবাসীর ব্যানারে অনুষ্ঠিত আলাদা দু’টি মানববন্ধনে সাকিব অনুরাগী ভক্ত, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকরা এতে অংশ নেন।

sakib_1bg_488948612 (1)মাগুরার অন্যতম ক্রীড়া সংগঠক ও ইয়াং স্টার একাডেমির পরিচালক বারিক আনজাম বার্কি বলেন, সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের প্রাণ। তাকে বাদ দিয়ে বাংলাদেশ দল দুর্বল হয়ে পড়বে। বাংলাদেশ দলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে এটি তারই অংশ। তিনি সাকিবের শাস্তি পুনর্বিবেচনা করতে বিসিবির প্রতি আহ্বান জানান। সাকিব বাংলাদেশ ক্রিকেটের আইকন। তাকে লঘুপাপে গুরুদণ্ড দেওয়া কোনোভাবেই উচিত হয়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধনের আয়োজক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ হোসেন বলেন, বাংলাদেশে ক্রিকেট আর সাকিব একে অন্যের পরিপূরক। সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেট অচল হয়ে যাবে। কঠিন আন্দোলনের মাধ্যমে সাকিবের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মাগুরার মানুষ মোকাবেলা করবে। তিনি এসময় আগামী ১৭ জুলাইয়ের মধ্যে সাকিবের শাস্তি প্রত্যাহার না হলে মাগুরার যুবকদের সঙ্গে নিয়ে মাগুরা-খুলনা মহাসড়ক অবরোধ করে দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘোষণা দেন।

যে ক্রিকেট আজ সারা বিশ্বের বুকে বাংলাদেশের পরিচিতি দিয়েছে, যার হাতে পতাকা তুলে দিয়ে বিশ্বের বুকে লাল সবুজকে উপরে তুলেছে, ক্রিকেটের সেই বড় বিজ্ঞাপনকে আমরা মাঠে দেখব না, তা বাংলার মানুষ মানতে পারছে না। একটাই দাবি অবিলম্বে মাঠে ফেরাতে হবে সাকিবকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: