সাকিবের শাস্তি পুনর্বিবেচনার দাবি মাগুরাবাসীর

downloadমাগুরানিউজ.কম:

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের দেওয়া শাস্তিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মাগুরাবাসী।

সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এছাড়া বিসিবির সভার এই সিদ্ধান্ত অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০১৫ অর্থাৎ, আগামী দেড় বছর সাকিব আল হাসান দেশের বাইরে কোনো টুর্নামেন্ট খেলতে পারবেন না। কারণ এই সময়ের মধ্যে বিসিবি দেশসেরা এই ক্রিকেটারকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দেবে না। যার অর্থ দাঁড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) মতো টুর্নামেন্টেও খেলতে পারবেন না সাকিব।

ক্রিকেট বোর্ডের দেওয়া শাস্তিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মাগুরাবাসী।আশা করছেন দেশের স্বার্থে আপিলের মাধ্যমে সাকিবের বিরুদ্ধে নেওয়া এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে উজ্জ্বল মুখ সাকিব আল হাসানের গ্রামের বাড়ি মাগুরায়। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও যিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অত্যন্ত সুনামের সঙ্গে। ক্রিকেট বোর্ডের দেওয়া শাস্তিতে লঘু পাপে গুরুদণ্ড বলে মনে করেছেন মাগুরার সাকিব ভক্তরা।এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সাকিবকে জাতীয় দলে খেলতে দেওয়ার দাবি জানান তারা।

সাকিবের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বোর্ডের প্রতি অনুরোধ জানিয়েছেন সাকিবের ক্রিকেট গুরু ও মাগুরা জেলা দলের ক্রিকেট দলের কোচ সাদ্দাম হোসেন গোর্কি।

 বিসিবি সাকিব আল হাসানকে সংশোধন হওয়ার সুযোগ দিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন এমনটিই আশা করছেন মাগুরার আপামর জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: