সাকিবের বলে বোল্ড ‘শ্রীনি’

মাগুরানিউজ.কমঃ

Sakib-1428309540

বোলিং অ্যাকশনের অভিযোগে আর অভিযুক্ত নন ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন। এত দিন তিনি মন খুলে হাত ঘোরাতে পারেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাকশন পরীক্ষার ফতোয়ায়। সেই বোর্ডেরই দেওয়া সবুজ সঙ্কেতে এখন তিনি মুক্ত।

রোববার ইন্ডোরের নেটে সেই চেনা নারিনকে দেখা গেল। নেটে যখন ব্যাট করছিলেন আন্দ্রে রাসেল, আজহার মাহমুদ ও রবিন উথাপ্পা, ঠিক তখনই বল হাতে নিজেকে ঝালিয়ে নিলেন তিনি। ইন্ডোর থেকে বেরিয়ে আসার সময়ও তাকে দেখা গেল বেশ খোশমেজাজে।

সুনীল নারিনের এই ফেরায় খুশি সাকিব আল হাসান। রোববার ইডেনে এসে বাংলাদেশের এই অলরাউন্ডার বললেন, ‘নারিন যত দিন এই দলে খেলেছে, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাই আমাদের কাছে এটা অবশ্যই খুশির খবর।’ খবর আনন্দবাজার পত্রিকার।

নারিনের এই ফেরাকে ‘শ্রীনিবাসন বোল্ড’ মন্তব্য করেছে আনন্দবাজার। বলা হয়, জগমোহন ডালমিয়ার নির্দেশে বোর্ডের কাছ থেকে আইপিএলে খেলার ছাড়পত্র পেয়েছেন ক্যারিবিয়ান স্পিনার। যে সিদ্ধান্ত শ্রীনিবাসনকে এতটুকু খুশি করেনি। শ্রীনি লবির কেউই চাননি যে, নারিনকে আইপিএলে খেলার জন্য এ ভাবে সবুজ সঙ্কেত দেওয়া হোক। বোর্ডে যদি এখন অন্য জমানা থাকত তা হলে নারিনকে মোটেই এই ছাড়পত্র দেওয়া হত না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: