সাকিবের প্রশংসায় যা বললেন সঞ্জয় মাঞ্জেরেকার

মাগুরানিউজ.কমঃ

 

shakib_197313

ভারতের প্রথম ইনিংসে তখন ১৬ তম ওভারের খেলা চলছে। বল হাতে বোলিং প্রান্তে সাকিব আল হাসান। ধারাভাষ্যকক্ষে বাংলাদেশের আতহার আলী খানের সাথে তখন সঞ্জয় মাঞ্জেরেকার।

আর তখনই ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক এই ক্রিকেটার সাকিবের প্রশংসা করতে কোন কমতি করলেন না, ‘এখনকার দিনে সাকিবের মত স্মার্ট ক্রিকেটার খুব কমই দেখা যায়। ক্লাসিক অল রাউন্ডারের যা যা উপকরণ থাকা দরকার তার সবটাই ওর মধ্যে আছে। আর বোলিংয়ের সময় সবচেয়ে উপকারী হল ওর বোলিং অ্যাকশন। সত্যি, সাকিব একজন ক্লাসিক অল রাউন্ডার।’

ব্যাটসম্যান সাকিবেরে প্রশংসা করে তিনি আরও বলেন, ‘টেস্ট ম্যাচে আইসিসি র‍্যানকিংয়ের শীর্ষ অল রাউন্ডারদের দিকে তাকিয়ে দেখেন সেখানে সাকিবের সাথে ভার্নন ফিল্যান্ডার, রবীচন্দ্রন অশ্বিন ও মিশেল জনসনরা আছেন। নিসন্দেহে ওদের সবার চেয়ে সাকিব ভাল ব্যাটসম্যান।’

আর সাকিবের এই খুনে মেজাজ সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের জন্য আরও বেশি দরকারি বলে মনে করছেন সঞ্জয়। বললেন, ‘ওয়ানডে বা টি-টোয়েন্টি ক্রিকেটে আপনার দলে সাকিব আল হাসানের মত একজন ক্রিকেটার থাকা রীতিমত ভাগ্যের ব্যাপার।’ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: