মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশের টেস্ট দলের নতুন তিন সদস্যকে নিয়ে আশাবাদী সাকিব আল হাসান। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা সৌম্য সরকার, লিটন দাস ও মোহাম্মদ শহীদের প্রশংসা করেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
ওয়ানডে দলে এখন নিয়মিত সৌম্য। ঘরোয়া ক্রিকেটে চমৎকার পারফরম্যান্সের পর পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টির দলে ছিলেন লিটন। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে পেসার শহীদের উপস্থিতি একটা চমক হয়েই এসেছে।
রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনের আগে সাকিব তিন তরুণের ওপর আস্থা থাকার কথা জানান।


