মাগুরানিউজ.কমঃ
সাকিবের অনুপস্থিতি খুব ভালো মতই টের পাচ্ছে কলকাতা নাইট রাইডার, আর সেটাই প্রকাশ করলেন কেকেআরের অধিনায়ক গৌতম গাম্ভির। শুক্রবার দুপুর ১টা ১২মিনিটে তার ফেসবুক একাউন্ট থেকে জানানো হয়,” সাকিব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য, আমাদের এখন দলের কম্বিন্যাশনে পরিবর্তন আনতে হবে। এর জন্য চিন্তা করার আমাদের কিছুদিন সময় আছে। অবশ্যই আমরা তাকে আবার ফিরে পেতে চাই, সে আমাদের জন্য এক বিশাল সম্পদ, বোলিং ও ব্যাটিং দুই ক্ষেত্রেই। আশাকরছি আমরা ভালো খেলে সামনে এগিয়ে যাবো এবং সে আমাদের সাথে শেষ দুই ম্যাচ খেলবে।’


