সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ: বিবিসি

মাগুরানিউজ.কমঃ  

সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ: বিবিসি

পাঠকদের ভোটে নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে ওডিআই বিশ্বকাপে সর্বকালের সেরা একাদশের তালিকা প্রকাশ করেছে বিবিসি স্পোর্টস। গেলো সপ্তাহে বিবিসি স্পোর্টস ডে লাইভের পাঠকদের উপর এ জরিপটি চালানো হয়। অগণিত পাঠকের ভোটের উপর ভিত্তি করে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে ক্রিকেট বিশ্বের বর্তমান ও সাবেক খেলোয়াড়দের নিয়ে একটি মনোনয়ন তালিকা তৈরি করে তারা। আর এরপর ঐ তালিকা থেকেই পছন্দের খেলোয়াড়ের জন্য পাঠকরা ভোট দিতে থাকে। ওপেনিং, মিডল অর্ডার, উইকেটরক্ষক, অলরাউন্ডার, ফাস্ট বোলার ও স্পিনার বিভাগে এ ভোট নেয়া হয়।

পাঠকদের ভোটে ওপেনার হিসেবে নির্বাচিত হন আগ্রাসী ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল। এছাড়া আছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। মিডল অর্ডার তালিকায় আছেন ওডিআইয়ের দ্রুততম সেঞ্চুরিয়ান এবি ডি ভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিজের দুই গ্রেট ব্রায়ান লারা ও স্যার ভিভ রিচার্ডস। উইকেটরক্ষক ও অলরাউন্ডার তালিকায় আছেন যথাক্রমে গিলক্রিস্ট ও জ্যাক ক্যালিস।

ফাস্ট বোলার ব্রেট লি, ম্যাকগ্র্যাথ ও ওয়াসিম আকরাম এবং স্পিনার শেন ওয়ার্নও আছেন এ তালিকায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: