সবার উপরে সাকিব, মাগুরাতে আনন্দ-উল্লাস

মাগুরানিউজ.কমঃ 

Mushi_Shakib_Mash_960493962

পাকিস্তানের বিপক্ষে উইকেট শিকারে বাংলাদেশের পক্ষে সবার চেয়ে এগিয়ে ছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক। কিন্তু এই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সেই রেকর্ড ভাঙলেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। নতুন হিসেব অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক এখন এই দুই ক্রিকেটার। পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ১৭ ম্যাচে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়ে সবার উপরে ছিলেন আব্দুর রাজ্জাক। কিন্তু বুধবার সাকিব ও মাশরাফি পুরনো সব রেকর্ডকে ছাড়িয়ে যান। পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট নিয়ে মাত্র ১৫ ম্যাচে সাকিবের সংগ্রহ ২১ উইকেট। যা কিনা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ উইকেট। অন্যদিকে, অধিনায়ক মাশরাফিও সমান দুই উইকেট পান। ১৭ ম্যাচে তার শিকার ২০ উইকেট। প্রসঙ্গত, বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারি ওয়ানডে থেকে অবসর নেওয়া শহিদ আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে ২১ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৩২টি উইকেট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: