আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য-প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশে ফিরেছেন তার স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ওয়াজেদ ও কন্যা সোফিয়া ওয়াজেদ কে সাথে নিয়ে। এবার তিনি দেশে থাকছেন এক মাস ।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম জানিয়েছেন আজ শুক্রবার সকালে কাতার এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি দেশে ফেরেন। তিনি বলেন, সজীব ওয়াজেদের সঙ্গে তাঁর স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ওয়াজেদ, কন্যা সোফিয়া ওয়াজেদ ও তাঁর স্ত্রীর পক্ষের একজন আত্মীয় এসেছেন।
আশরাফুল আলম জানান, মেয়ের স্কুলের গ্রীষ্মকালীন অবকাশ থাকায় দেশে ফিরেছেন জয়। এক মাস দেশে অবস্থানকালে তথ্য ও প্রযুক্তি-সম্পর্কিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক একটি মতবিনিময় সভায় অংশ নেবেন জয়।
আজ বুধবার, জুন ১০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, জনদুর্ভোগ

