মাগুরানিউজ.কমঃ
নাসার নভোযান কেপলার সৌর জগতের বাইরে অন্য একটি গ্রহের সন্ধান পেয়েছে, যেটিকে ‘সুপার আর্থ’ হিসেবে গণ্য করা হচ্ছে। বৃহস্পতিবার জ্যোর্তিবিজ্ঞানীরা এই ঘোষণা দিয়েছেন। নতুন এই গ্রহটি ব্যাসে ২০ হাজার মাইল, পৃথিবীর চেয়ে আড়াই গুণ বড় ও ভরের দিক থেকে ১২ গুণ বেশি। পৃথিবী থেকে এর দূরত্ব ১৮০ আলোক বর্ষ। গ্রহটিকে সুপার আর্থ বলে অভিহিত করছেন বিজ্ঞানীরা। এখানে কোনো প্রাণী নেই। সূর্যের চেয়ে কিছুটা ছোট একটি নক্ষত্র গ্রহটিকে ঘিরে আবর্তিত হচ্ছে।
সৌরজগতের বাইরে পৃথিবী খুঁজে বের করা ও নক্ষত্রপুঞ্জের মধ্যে এরকম কোনো গ্রহ আছে কিনা তা খুঁজে বের করার জন্য কেপলারটি তৈরি করা হয়। উৎক্ষেপণের পর ২০১৩ সালের শুরুর দিকে এর একটি রিকাশন চাকা ভেঙে যায়, যেটি টেলিস্কোপকে যথাযথভাবে রাখত। প্রকোশৗলীরা কেপলারের সোলার প্যানেলে সূর্যলোকের চাপ ব্যবহার করে নভোযানটিকে অল্প কিছু সময়ের জন্য স্থিতিশীল রাখেন।
হার্ভাড-স্মিথসোনিয়ার সেন্টার ফর অ্যাট্রোফিজিকসের অ্যান্ড্রু ভ্যানডাবার্রে নেতৃত্বে একটি পরীক্ষা চালানোর সময় একদল বিজ্ঞানীর একটি তারার সামনে থেকে গ্রহটি যেতে দেখেন। এর নাম দেয়া হয় এইচআইপি ১১৬৪৫৪। স্থলিভিত্তিক টেলিস্কোপ ও কানাডিয়ান এমওএসটি স্যাটেলাইট গ্রহের মাধ্যমে পর্যবেক্ষণের পর গ্রহটির উপস্থিতি নিশ্চিত করা হয়। জ্যোতির্বিজ্ঞানীরা এর আগে বলেছিলেন, গ্রহটি একটি পানির পৃথিবী অথবা ‘মিনি-নেপচুন’। এটিকেই সুপার আর্থ হিসেবে গণ্য করা হচ্ছে।


