জেএসসি ও জেডিসির ফল ২৮ ডিসেম্বর

মাগুরানিউজ.কমঃ

141218-jsc-jdc

অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) ও জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষার ফল আগামী ২৮ ডিসেম্বর প্রকাশিত হবে। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশের জন্য আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কাছে সময়ও চাওয়া হয়েছে।

তবে ২৮ ডিসেম্বর সময় দিতে না পারলে প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ২৯ ডিসেম্বর ফল প্রকাশের জন্য প্রস্তুত নেয়া হয়েছে বোর্ড থেকে। রীতি অনুযায়ী, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী বোর্ড প্রধানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের সারাংশের কপি তুলে দেয়া হয়। এরপরই শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

এ বছর ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতে ইসলামির হরতালের কারণে তা হয়নি।

পরীক্ষা শুরু হয় ৭ নভেম্বর। হরতালের কারণে প্রথম দফায় ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা পরিবর্তন করে ৭ ও ১৪ নভেম্বর নেওয়া হয়। দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বরে ঘোষিত পরীক্ষা ১৯ ও ২০ নভেম্বর পরিবর্তন করা হয়। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ১৮ ডিসেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।

এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী অংশ নেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: