মাগুরানিউজ.কমঃ
মাগুরা-১ আসনের নবনির্বাচিত আওয়ামী লীগ দলীয় মেজর জেনারেল (অবঃ) এ টি এম আবদুল ওয়াহহাব সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ. স. ম ফিরোজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, হুইপ মাহবুব আরা গিনি, ইকবালুর রহিম, শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।


