মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামস্থ শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২ টি ভ্যান প্রদান করা হয়েছে। শনিবার বিকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভ্যান প্রদান করেন।

এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আসমাউল হুসনা পিংকী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী, সদস্য সচিব হেমায়েত হোসেন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক সদস্য সচিব আবু রায়হান রিংকু, প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি সুমন মজুমদারসহ প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারী ও প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।
Like this:
Like Loading...