শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন কর্মকর্তা-কর্মচারীর বিদায়ী সংবর্ধনা প্রদান

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর অচিন্ত্য কুমার সাহা, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফী) মো. সহিদুল ইসলাম ও ফার্মাসিস্ট মৃদুল কুমার সাহাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শনিবার বিকেলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) তুষার কান্তি ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরী, মেডিকেল অফিসার ডা. আবু তাহের মোহাম্মদ রাসেল, বিদায়ী স্যানেটারী কর্মকর্তা অচিন্ত্য কুমার সাহা, বিদায়ী ফার্মাসিস্ট মৃদুল কুমার সাহা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
সহকারী সার্জন সাগরিকা রায়, আসাদুল আল গালিব, ডা. আতিয়া ফাইরোজ, সহকারী ডেন্টাল সার্জন সানজিদা তিশা, ডা. জাকিয়া আফরোজ মিতি, মেডিকেল অফিসার (ইউনানী) ডা. আশিষ কুমার পাল, নার্সিং সুপারভাইজার সন্ধ্যা রাণী সাহা প্রমুখ।
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: