শ্রীপুরে ৯০ বছরের বৃদ্ধের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা, হাত ও পায়ের রগ কর্তন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের ছোনগাছা গ্রামের ইউপি সদস্য চাঁদ আলী বাহিনীর বর্বরোচিত সন্ত্রাসী হামলার শিকার হারেজ মণ্ডল নামে ৯০ বছরের এক বৃদ্ধ। হামলার সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা অস্ত্র দিয়ে কুপিয়ে বৃদ্ধের বাম হাত ও দু’পায়ের রগ কর্তনসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার ছোনগাছা গ্রামে। আহত হারেজ মণ্ডলকে মুমূর্ষ অবস্থায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলার শিকার আহত হারেজ মণ্ডল অভিযোগ করে বলেন, তিনি মঙ্গলবার সকাল আটটার দিকে খামারপাড়া বাজারে পিয়াজ বিক্রি করে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে ছোনগাছা গ্রামের আব্দুল হাই শেখের বাড়ির সামনে পৌঁছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী ওৎ পেতে বসে থাকা ওই গ্রামের চাঁদ আলীর নেতৃত্বে সাদ্দাম, বাচ্ছুসহ ৮-১০ জন স্ব-সস্ত্র লোক আমার ভ্যানের গতিরোধ করে। আমাকে ভ্যান থেকে নামিয়ে  মাজার পর থেকে দু’পায়ের কব্জি পর্যন্ত ও বাম হাতের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিপেটা করে ফেলে রেখে পালিয়ে যায়।

বৃদ্ধ হারেজ মণ্ডলের উপর সন্ত্রাসী হামলার সংবাদ ছড়িয়ে পড়লে হারেজ মণ্ডল ও চাঁদ আলী মেম্বর গ্রুপের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া হয়। এ সময় চাঁদ আলী গ্রুপের লোকজন হারেজ মণ্ডল গ্রুপের জিরা মণ্ডল ও শহীদ শেখের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও মাগুরা ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য চাঁদ আলী বলেন, আমার সামাজিক দলে নতুনভাবে কিছু লোক যোগ দেওয়ায় তাদের একজনকে সোমবার বিকেলে দোসতিনা বাজার থেকে তাড়িয়ে দেয়। এরই সূত্র ধরে আজ মঙ্গলবার সকালে আমার দলের কিছু লোকজন হারেজ মণ্ডলকে একা পেয়ে মারধর করেছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, ছোনগাছা গ্রামে মারামারির সংবাদ শুনে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত আছে। তবে সংঘাত এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: