শ্রীপুরে হাফেজিয়া মাদ্রাসায় আগুন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে একটি হাফেজিয়া মাদ্রাসায় আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দুপুর ১ টার দিকে উপজেলার নোহাটা দারুসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ওই মাদ্রাসায় ৩৫ জন শিক্ষার্থী রয়েছে।
নোহাটা হাফেজিয়া মাদ্রাসার মহতামিম ও নোহাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা তাফসিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১ টার দিকে মাদ্রাসায় আগুন ধরে। তখন আমরা সবাই নামাজে ছিলাম। আগুনে মাদ্রাসার টিনের ঘর, আমার নতুন একটি মোটরসাইকেল, মাদ্রাসার ৮ টি ফ্যান, ৩ টি ঘড়ি, খাট, আলমারী, চেয়ার, থালা-বাসন, জামা-কাপড়, ছাত্রদের আসবাবপত্র, ১ লাখ টাকার কুরআন ও হাদিসের বই পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার শামছুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: