শ্রীপুরে স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

 

মাগুরানিউজ.কমঃ

file (5)

“স্যানিটেশনের অভ্যাস করি,সুস্থ সবল বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে গতকাল দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৪ উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শ্রীপুর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি ফিরে এসে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনাসভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হাসান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরো। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কুমুদ রঞ্জন মন্ডল ।

স্যানিটেশন জরিপ ও এর সাফল্য নিয়ে বিশেষ বক্তব্য রাখেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক সাগর কুমার পাল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সকল সরকারি কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,মুক্তিযোদ্ধা,সাংবাদিক,এনজিও কর্মী ও ওয়াশ কর্মসূচির গ্রামভিত্তিক সদস্যবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: