শ্রীপুরে স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে সাকিব ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে মহান স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান এর পিতা মাশরুর রেজা কুটিল, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, বারিক আনজাম বার্কি, মো. ইউনুস আলী প্রমুখ।

এ সময় শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও কাদিরপাড়া ফুটবল মাঠে ২ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শ্রীকোল ইউনিয়ন ও কাদিরপাড়া ইউনিয়নের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শ্রীকোল ইউনিয়ন ৩-১ গোলে কাদিরপাড়া ইউনিয়নকে পরাজিত করে। অপর দিকে কাদিরপাড়া ফুটবল মাঠে শ্রীপুর ইউনিয়ন ও দ্বারিয়াপুর ইউনিয়নের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শ্রীপুর ইউনিয়ন ও দ্বারিয়াপুর ইউনিয়নের মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: