শ্রীপুরে শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির বিভিন্ন অনিয়ম, দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এবং তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার(১৬ এপ্রিল) দুপুরে খামারপাড়া বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার ও উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফানের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম জোয়ার্দার মানববন্ধনে বক্তব্যে বলেন, উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের দোসর কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি বিভিন্ন দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে এলাকার হাট-বাজার থেকে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে খামারপাড়া বাজারের ব্যবসায়ীদের জিম্মি করে অতিরিক্ত টোল আদায় করে থাকেন এবং উন্নয়নের নামে বিভিন্ন দোকানদারদের প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। তিনি ক্ষমতার দাপট খাটিয়ে অন্য দলের লোকদের বঞ্চিত করে নিজ দলীয় লোকজনদের মাঝে সরকারি অনুদান প্রদান করে থাকেন। তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তার পোষা সন্ত্রাসী বাহিনী দিয়ে অসংখ্য লোকজনকে মারধর করে পঙ্গু করে দিয়েছেন। অনেকেই আবার মৃত্যুবরণ করেছে। তার সন্ত্রাসী বাহিনীর হামলায় নিহত হয়েছেন দরিবিলা গ্রামের মশিউর রহমান, খামারপাড়ার মোক্তার বিশ্বাস ও খামারপাড়ার ছালেক মিয়া। এছাড়াও তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাগুরার রাব্বি হত্যা মামমলার আসামী। তার পোষা সন্ত্রাসী  বাহিনীর মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে পঙ্গুত্ব বরণ করছেন দাইরপোল গ্রামের জাহিদ খান, পূর্বশ্রীকোল গ্রামের তুজাম্মেল হোসাইন ও চাঁন্দা মোল্লা, টুপিপাড়া গ্রামের আক্তার আলী খান, ঝোনগাছা গ্রামের ওমেদ আলী শেখ, হাসিবুল ও লুৎফর শেখ, দোসতিনা গ্রামের ছালেক সর্দার, বিল্লাল সর্দার, ফিরোজ সর্দারসহ আরোও অনেকে।
এছাড়াও চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি তার অপকর্ম ও দূর্ণীতি ঢাকতে খামারপাড়া বাজারের টোল আদায়ের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আমার ও আমার দলীয় লোকজনদের নামে মিথ্যা তথ্য প্রচারে করেছে। অথচ আমি ও আমার লোকজন কোন খারাপ কাজের সাথে জড়িত নই।  আমি এবং আমার লোকজনদের নামে খামারপাড়া বাজার কেন্দ্রীক যে মিথ্যাচার করেছে তার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই দূর্ণীতিবাজ চেয়ারম্যানের অপসারণের দাবি করছি।
এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খাজা, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুকুল, জেলা যুবদলের সদস্য মিলন মণ্ডল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন মোল্যা, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আলিম খান, উপজেলা যুবদল নেতা টিপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: