আজ শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে গম, রসুন, পেঁয়াজ, মসুরিসহ রবি মৌসুমের ফসলের জন্য লাইনে দাড়িয়েও সার পাচ্ছে না প্রকৃত কৃষকেরা৷ ডিলারের যোগসাজশে স্লিপের মাধ্যমে বস্তা বস্তা সার যাচ্ছে অন্যত্র। শনিবার সকালে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায় উপজেলার কালিনগর বাজারে সরকার অনুমোদিত বি,সি,আই,সি সার ডিলার মেসার্স হোসেন এন্ড সন্স ট্রেডার্সে গিয়ে।
কৃষকদের অভিযোগ, আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও কোন সার পাচ্ছি না। কিন্তু ডিলারের যোগসাজশে ভ্যানকে ভ্যান সার চলে যাচ্ছে অন্যত্র। সার পাবো কি না তাও জানি না। আমরা কোন সময়ই ঠিক মত সার পাই না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেসার্স হোসেন এন্ড সন্স ট্রেডার্সের স্বত্বাধিকারীরা কাজল বলেন, আমি এবারের বরাদ্দে ৪’শ বস্তা সার পেয়েছি। স্লিপের মাধ্যমে কোন সার দিচ্ছি না। সঠিক নিয়মেই সার দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা বলেন, এ মৌসুমে সারের চাহিদা বেড়ে যায়। সারের কোম সংকট নেই। ডিলারদের মাধ্যমে সারের সঠিক বণ্ঠনের জন্য আমরা নিয়মিত তদারকি করছি।

