শ্রীপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে আব্দুল মান্নান মোল্যা (৩৬) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া ক্যানালের পাশ থেকে শ্রীপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত আব্দুল মান্নান উপজেলার টুপিপাড়া গ্রামের হাফিজার মোল্যা ওরফে আলী মোল্যার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ জানুয়ারী) রাতে তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতো। রাতে তাকে অন্য জায়গা থেকে হত্যা করে বাড়ি থেকে একটু দূরে ক্যানালের পাশে তাকে ফেলে চলে গেছে বলে এলাকার লোকজন ধারণা করছে। হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাশে রেখে গেছে। পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মৃত আব্দুল মান্নানের স্ত্রী রত্না বেগম জানান, আমার স্বামী ভাড়ায় মোটরসাইকেল চালাতো। সংসারে ২ টি কণ্যা সন্তান রয়েছে। বুধবার সকালে তিনি বাসা থেকে বের হয়। রাতে একবার বাসায় এসেই, মাগুরা যাচ্ছি বলে চলে যাই। পরে রাতে তাকে হত্যা করে ফেলে রেখে যায়। আমার স্বামীকে হত্যা করা হয়েছে, আমি ন্যায় বিচার চাই।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটার দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: