মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক
শ্রীপুরে হামলার ঘটনায় সুষ্ঠু বিচারের আশায় আদালতে মামলা করায় ভুক্তভোগী নাজমা বেগম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ পাওয়া গেছে। আদালতে মামলা করায় হুমকিতে তাদের বাড়ি ছাড়ার উপক্রম।
মামলা সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের নাজমা বেগমকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলো তারই দেবর আখেরুজ্জামান নামে এক সেনা সদস্য। এ বিষয় নিয়ে গত (৯ ফেব্রুয়ারি) নাজমা বেগমকে তার দেবর আখেরুজ্জামান ও ফিরোজ মৃধা তাকে মারধর করে। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার বেশ কিছুদিন পর তিনি মাগুরা বিজ্ঞ আদালতে আখেরুজ্জামান ও ফিরোজ মৃধার নামে একটি মামলা দায়ের করেন। কিন্তু আসামি আখেরুজ্জামান কর্মস্থলে থাকলেও ফিরোজ মৃধা বুক ফুলিয়ে ঘুরে বেড়ালেও ১৬ দিন পার হলেও পুলিশ এখনো আটক করতে পারেনি। বরং সে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখানোয় এখন অসহায় পরিবারটি নিরাপত্তাহীতায় ভুগছে।
ভুক্তভোগী ও মামলার বাদী নাজমা বেগম জানান, ফিরোজ মৃধা মামলার আসামি হয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে আটক করছে না। বরং সে এবং তার লোকজন ভয়-ভীতি দেখাচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে জানতে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলমকে ২ বার ফোন করা হলে ফোন রিসিভ না করায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

