শ্রীপুরে মহিলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক

শ্রীপুর উপজেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালি জোয়ার্দার রিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সারঙ্গদিয়া তার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০২২ সালে সারঙ্গদিয়া গ্রামের শেখ আবু সাইদকে মারপিটের মামলায় তিনি এজাহারভূক্ত আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন ঢাকাতেই অবস্থান করছিলেন। কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়িতে আত্নগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে পুলিশ তাকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, ২০২২ সালের শ্রীপুর থানায় একটি মারধরের মামলায় এজাহারভূক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: