আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
- শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক মহিলা ধর্ষণের শিকার হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার চিলগাড়ী পাটক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় উপজেলার জোকা গ্রামের জামাল শেখের ছেলে জনি (২২) ও গাইবান্ধা সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে আব্দুর রহিম (১৮) নামে দুই যুবককে স্থানীয়রা আটক করে শ্রীপুর থানা পুলিশে সোপর্দ করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সারঙ্গদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই মহিলার স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে আসা-যাওয়া করতো। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে মেয়েকে বিদ্যালয়ে দিয়ে বাড়ি ফেরার পথে সারঙ্গদিয়া এলাকা থেকে তাকে জোরপূর্বক ইজিবাইকে তুলে নিয়ে চিলগাড়ী মাঠে পাটক্ষেতে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিকেল ৫ টার দিকে ধর্ষকেরা ওই মহিলার বাড়ির সামনে তাকে ফেলে রেখে চলে যায়। পরে বিষয়টি জানাজানি হলে হোগলডাঙ্গা এলাকা থেকে স্থানীয়রা আব্দুর রহিমকে আটক করে। পরে আব্দুর রহিমের স্বীকারোক্তি অনুযায়ী জনিকে আটক করে শ্রীপুর থানা পুলিশে সোপর্দ করে। বর্তমানে ধর্ষণের শিকার ওই মহিলা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের দু’জনকে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

