শ্রীপুরে বিভিন্ন আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন শ্রীপুর উপজেলার আয়োজনে লর্ড ও লেডী বেডেন পাওয়েল এর যৌথ জন্মদিন উদযাপন উপলক্ষে বিশ্ব শান্তি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন শ্রীপুর উপজেলা শাখার স্থানীয় কমিশনার মোছা. মর্জিনা খাতুন এর সভাপতিত্বে বিশ্ব চিন্তা দিবসের বাণী উপস্থাপন করেন রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞ পাখি মুক্তি রাণী দত্ত।

এ সময় বক্তব্য রাখেন জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি মাগুরা জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, তুলা উন্নয়ন বোর্ডের কটন ইউনিট অফিসার মহানন্দ সমাদ্দার, সাংবাদিক আশরাফ হোসেন পল্টু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রথিন্দ্রনাথ বিশ্বাস, খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞ পাখি শিলা মল্লিক, স্থানীয় কমিটির সদস্য অসিমা রাণী প্রমুখ।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: