শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. মিরাজুল ইসলাম বিশ্বাস (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদহ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল হাই বিশ্বাসের ছোট ছেলে।

নিহতের চাচা বাবু বিশ্বাস জানান, শনিবার রাত ৯ টার দিকে মিরাজুল লাইট চার্জে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক আহত হয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯ টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক আবু তাহের রাসেল তাকে মৃত ঘোষণা করেন। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: