আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুমি খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার গয়েশপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমি খাতুন ওই গ্রামের আজগর হোসেনের স্ত্রী।
নিহত রুমি খাতুনের দেবর মাহবুবুর রহমান জানান, বুধবার বিকেলে ছাগলের জন্য কলার পাতা আনতে বাড়ির বাইরে যান ভাবি রুমি খাতুন। বাড়িতে ফেরার সময় গোয়ালঘরের টিনের বেড়ার সাথে স্পর্শ লাগে। এ সময় তিনি বৈদ্যুতিক শক খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আগে থেকেই বৈদ্যুতিক তার টিনের স্পর্শে সম্পূর্ণ গোয়ালঘর বিদ্যুতায়িত হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি মারা যান।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক গৃহবধূকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

