শ্রীপুরে বিএনপি’র ওয়ার্ড সার্চ কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে বিএনপি’র ওয়ার্ড সার্চ কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি’র সার্চ কমিটি গঠনকে কেন্দ্র করে সোনাইকুন্ডী গ্রামের ভেজালের মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাইকুন্ডী, দূর্গাপুর ও মোল্লারডাঙ্গি ৩ নং ওয়ার্ড বিএনপি’র সার্চ কমিটি গঠনের জন্য সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুরে বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত হন। ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির লোকজন ওয়ার্ড কমিটি ঘোষণা দেওয়ার সাথে সাথে ওই ওয়ার্ডের বিএনপি নেতা নান্টু ও বিএনপি নেতা আলাম মোল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিএনপি নেতা নান্টুর সমর্থক পূর্বল, রহিম শেখ, সজল শেখ বিএনপি নেতা আলাম মোল্লার সমর্থক এবং সবুর মারাত্মক আহত হয়। আহতরা বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: