আজ সোমবার, নভেম্বর ২৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- জিও ব্যাগে ভরসা নেই, স্থায়ী ব্লক বাঁধে বাঁচতে চায় নদীপাড়ের মানুষ
- সরকারি অর্থে খনন করা খাল দখল করে কৃষিজমি, ব্যবস্থা গ্রহণের আশ্বাস ইউএনও'র
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন চিকিৎসকের বিদায় সংবর্ধনা
- শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত
- শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন
- শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক উপজেলা পর্যায় বাছাই শুরু হয়েছে। গত ১৯ আগস্ট মঙ্গলবার শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে এ বাছাই পর্ব শুরু হয়। খেলোয়াড় বাছাইয়ে ১৪ বছর, ১৬ বছর ও ১৮ বছর বসয়ী খেলোয়াড়দের মধ্যে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বাছাই পর্বে অংশ গ্রহণ করেছে।
উপজেলার নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার সকালে মাগুরা জেলা ক্রিকেট কোচ বিসিবি নিয়োগপ্রাপ্ত সাদ্দাম হোসেন গোর্কির উপস্থিতিতে দ্বিতীয় দিনের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত খেলোয়াড়েরা অংশ গ্রহণ করে। মাসব্যাপী অনুষ্ঠিত বাছাই পর্বে চুড়ান্তভাবে বাছাইকৃত খেলোয়াড়েরা S গ্রুপে খেলার সুযোগ পাবে।

