শ্রীপুরে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু, আহত ১ নারী

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দুর্গাপুর মাঠে শনিবার বেলা ১১ টার দিকে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে সুরুজ মিয়া (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত সুরুজ মিয়া পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার জয়রামপুর গ্রামের গুলজার হোসেনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলায় দিনমজুরের কাজ করতে এসেছিলেন। একই সময়ে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চন্ডিখালী গ্রামের অছিয়ার রহমানের স্ত্রী চায়না বেগম (৪২) গুরুতর আহত হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ মিয়া উপজেলার সাচিলাপুর বাজার থেকে দিনমজুরের কাজের জন্য দূর্গাপুর মাঠে পেঁয়াজ তুলতে যায়। সকাল ১১ টার গুড়িগুড়ি বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হলে দ্রুত তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পৃথক ঘটনায় চন্ডিখালী গ্রামের চায়না বেগম নামে এক নারী আহত হয়। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: