শ্রীপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মাগুরার শ্রীপুরে রোববার দিনব্যাপি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, থানা অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গনি, মৎস কর্মকর্তা মীর লিয়াকত আলীসহ অন্যরা।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দিবসটি উপলক্ষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: