শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী ‘তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি’র উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলায় সোনাতুন্দী ফুটবল একাদশ দ্বারিয়াপুর ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় বিদেশি ও জাতীয় দলের খেলোয়াড়রা নৈপুণ্যপূর্ণ খেলা প্রদর্শন করেন।
খেলা শেষে সংগঠনটির সভাপতি মিয়া আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি, শিল্পপতি কাজী হাফিজুর রহমান,  মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. আলমগীর হোসেন ও আমিনুর রহমান খান পিকুল, শিল্পপতি সাহিদুল ইসলাম, শিল্পপতি শামসুজ্জামান শিমুল প্রমুখ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ড. মুসাফির নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিপুল কুমার সাহা, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের প্রশিক্ষণ কর্মকর্তা হারুণ অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগসহ অন্যরা।
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: