আজ বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন মারাত্মক আহত হয়েছে। এ সময় ২ টি ইজিবাইকসহ উভয় পক্ষের ৫ টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এবং পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কচুবাড়িয়া গ্রামের রকফুল মুন্সির বাড়ির সামনে আশরাফুল ইসলামের ৬ বছরের প্রতিবন্ধী শিশু হুসাইন ঘুরাঘুরি করছিলো। হুসাইন কেন রাতে একা বাড়ির বাইরে আসছে তা বলে পাঞ্জাব শেখ একটি পাটকাঠি দিয়ে হুসাইনকে মারধর করে। এ ঘটনার জেরে হুসাইনের চাচা রকফুল শেখ পাঞ্জাব শেখের বাড়ির সামনে পাঞ্জাকে হুসাইনকে মারধরের কারণ জানতে চাইলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় পাঞ্জাব শেখ, সমির শেখ, রিপন শেখ রকফুল শেখ (৫০) এর বাড়িতে ঢুকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সংবাদ শোনার পর রকফুলের লোকজন পাঞ্জাব শেখ (৪৮) পাঞ্জাব শেখের স্ত্রী লিলি বেগম (৪২), ভাই সমির শেখ (৪০) ও ছেলে রিপন শেখ (২৫) কুপিয়ে মারাত্মক আহত করে। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ সময় পাঞ্জাব শেখের ২ টি ব্যাটারী চালিত ইজিবাইকসহ উভয় পক্ষের ৫ টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

