শ্রীপুরে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সোনালী ব্যাংক শ্রীপুর শাখার আয়োজনে সব্দালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা শেষে কৃষকদের হাতে কৃষি ঋণ বিতরণের চেক তুলে দেওয়া হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) শ্যামানন্দ কুণ্ডু, সব্দালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছা. পান্না খাতুন। সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

এ সময় শ্রীপুর সোনালী ব্যাংক পিএলসি শাখা ম্যানেজার মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রীপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার সিনিয়র অফিসার তনয় আহম্মেদ।

প্রধান অতিথি ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন জানান, সব্দালপুর ইউনিয়নের ১১ জন কৃষকের মাঝে ৯ লাখ ৮৪ হাজার টাকা স্বল্প সুদে কৃষি ঋণ বিতরণ করা হলো। আশা করি এই সহযোগিতা পেয়ে সাধারণ কৃষকেরা উপকৃত হবেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: